ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। এই হামলাকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে তারা শান্তি রক্ষায় কূটনৈতিক পদক্ষেপের দাবি জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরাক এক বিবৃতিতে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তারা উত্তেজনা কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।
ওমান, যারা ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে, হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওএনএ-কে বলেন, “এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে।” তারা সব পক্ষকে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।
কাতার সতর্ক করে বলেছে, এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। তারা সামরিক উত্তেজনা থামিয়ে কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। আঞ্চলিক শান্তির জন্য কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে।
এ.আই/এম.আর
.webp)