Tuesday, July 22, 2025

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ১৬৫: আইএসপিআর

ঢাকা, ২২ জুলাই ২০২৫ – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতদের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৬ জন, লুবনা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন। আইএসপিআরের তথ্য অনুযায়ী, আহত ১৬৫ জনের মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে ২৮ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার দুপুরে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের দোতলা ভবনে আছড়ে পড়ে। আইএসপিআর জানায়, কুর্মিটোলার এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেলা ১টা ১৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাৎক্ষণিকভাবে খবর পায়।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। দগ্ধ শিশুদের আর্তনাদ এবং সন্তানের খোঁজে উদ্বিগ্ন মা-বাবা ও স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। নিহতদের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগমের মরদেহ তাঁর স্বজনরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে নিয়ে যান।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.