Tuesday, July 1, 2025

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৬৯০ জন নিয়োগের জন্য সুপারিশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস পরীক্ষায় ১ হাজার ৭১০টি শূন্য ক্যাডার পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে মনোনয়ন সম্ভব হয়নি।

এতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সকল প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া যায়নি, তাদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের কাছ থেকে শূন্য পদের অধিযাচন প্রাপ্তির ভিত্তিতে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে পর্যায়ক্রমে সুপারিশের উদ্যোগ নেওয়া হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.