ভোলার তজুমদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদার দাবিতে এক যুবককে মারধর ও তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। রোববার (২৯ জুন ২০২৫) সকালে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন, যার বিষয়টি থানার ওসি মো. মহব্বত খান নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ থেকে জানা গেছে, শনিবার (২৮ জুন) রাতে শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন করা হয়। এ ঘটনায় জড়িত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল, তার ভাই আলাউদ্দিনসহ একটি সংঘবদ্ধ দল। রোববার সকালে ওই যুবকের স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়। ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী ৪ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
.
