মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকাল ৮টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম নয়ন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফেরদৌসী বেগম সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী। এ ঘটনায় নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রতিবেশী প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) সকাল ১০টার পর থেকে ফেরদৌসী বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। মঙ্গলবার স্থানীয়রা সেপটিক ট্যাংকে বস্তাবন্দি মরদেহের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
