Saturday, July 19, 2025

সোহরাওয়ার্দীতে আজ জামায়াতের ‘জাতীয় সমাবেশ’, মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন নেতা–কর্মীরা

ঢাকা, ১৯ জুলাই ২০২৫ – বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করতে যাচ্ছে। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

গত শুক্রবার সন্ধ্যা থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে তারা ‘সমাবেশ সফল হোক’ স্লোগান দিচ্ছেন। মেট্রোরেলেও জামায়াতের নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জামায়াত জানিয়েছে, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। এই নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বাধীনতার পর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেল, নৌপথ ও সড়কপথে দলটি নানা পদক্ষেপ নিয়েছে।
জামায়াত জানিয়েছে, সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.