Friday, July 18, 2025

সমাবেশের আগের রাতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা

সমাবেশের আগের দিন রাতেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন নেতা-কর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে সমাবেশস্থলে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারসহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করতে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দলের নেতারা আশা করছেন, সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মী এতে অংশ নেবেন। নেতা-কর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। শুক্রবার রাত ৮টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বেশ কিছু নেতা-কর্মী জড়ো হয়েছেন। তাঁদের কেউ কেউ জামায়াতের লোগো সংবলিত টি-শার্ট পরেছেন, কারও মাথায় দলীয় সাদা ফিতা, আবার কেউ এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। অনেকে সেখানে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। কেউ কেউ দলীয় স্লোগান দিচ্ছেন। অনেকে জানিয়েছেন, রাতে তারা সেখানেই থাকবেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এসেছেন হামিদুর রহমান। তিনি বলেন, “দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে ১০-১২ হাজার নেতা-কর্মী আজ রাতে আসবেন। আমি বৃহস্পতিবার রাতেই এক বন্ধুর সঙ্গে চলে এসেছি। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আছি। সমাবেশের প্রস্তুতি দেখতেই আগেভাগে এসেছি।” কুড়িগ্রাম সদর উপজেলা থেকে এসেছেন আবদুল্লাহ আল-আমিন। তিনি বলেন, “প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ হচ্ছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে ভালো লাগছে। আগামীকাল এলে সামনের অংশে জায়গা পাব না, তাই আগেই চলে এসেছি। রাতে মাঠেই থাকব।” গাজীপুর থেকে এসেছেন সাব্বির আহমেদ। তিনি বলেন, “কাল ঢাকায় ঢোকা কঠিন হবে। তাই আগেই চলে এলাম।” এর আগে দুপুরে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ১৯ জুলাই সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হবে। এরপর হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়। তিনি আরও বলেন, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকার বাইরে থেকে আগতদের জন্য ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। সারা দেশ থেকে মানুষের ঢল নামবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.