২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। চার দলের এই প্রতিযোগিতার জন্য চতুর্থ দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।
ইতোমধ্যে নেপাল জাতীয় দল এবং পাকিস্তান শাহীন্সের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ দলের।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ডারউইনে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য দারুণ অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটি আমরা বিশেষভাবে উন্মুখ হয়ে আছি, যেখানে আমাদের তরুণ প্রতিভারা তাদের ঝলক দেখানোর সুযোগ পাবে।”
