Saturday, July 26, 2025

মহেশপুর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ জুলাই, ২০২৫) ভোরে মহেশপুরের কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিজ্ঞপ্তি অনুযায়ী, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাকে চ্যালেঞ্জ করলে তিনি তিনটি পোটলা ফেলে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া পোটলাগুলো উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলা খুলে ৩১টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া সোনার ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.