বিদ্যুৎ বিভাগের অধীনে ভূমি উন্নয়নসহ ১০টি ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই প্রকল্পের মোট ব্যয় হবে ২৩৯ কোটি ৭০ লাখ ৫৭৩ টাকা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবের প্রেক্ষিতে টার্নকি ভিত্তিতে ৫টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ডিজাইন, সাপ্লাই, ইন্সস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিংসহ প্রয়োজনীয় সকল কাজ এবং ভূমি উন্নয়নের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে আইডিয়াল ইলেক্ট্রিকাল এন্টারপ্রাইজ, যার জন্য ব্যয় হবে ১২৩ কোটি ২ লাখ ৭৮ হাজার ২৬ টাকা। এছাড়া, বিদ্যুৎ বিভাগের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে টার্নকি ভিত্তিতে আরও ৫টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ডিজাইন, সাপ্লাই, ইন্সস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিংসহ প্রয়োজনীয় সকল কাজ এবং ভূমি উন্নয়নের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পটিও বাস্তবায়ন করবে আইডিয়াল ইলেক্ট্রিকাল এন্টারপ্রাইজ, যার জন্য ব্যয় হবে ১১৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫৪৭ টাকা।Tuesday, July 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য
