রাষ্ট্রীয় চুক্তির আওতায় চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া এবং ৮০ হাজার টন ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট) সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৫০ কোটি ৫০ লাখ ৮৬ হাজার টাকা।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪১ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৩৮৫.৫০ ডলার। কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের মধ্যে একটির প্রেক্ষিতে, চীন থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং চীনের মধ্যে গত ১০ জানুয়ারি সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়। চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে, প্রথম লটে ৪০ হাজার (+১০%) টন ডিএপি সার আমদানির জন্য ব্যয় হবে ২ কোটি ৯১ লাখ ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৮ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭২৯.২৫ ডলার। কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে, সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সার আমদানিতে ব্যয় হবে ২ কোটি ৮৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫১ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭১৫ ডলার।Tuesday, July 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য
.jpg)