Tuesday, July 22, 2025

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান: আইএসপিআর


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান নয়, বরং যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার এক বিবৃতিতে আইএসপিআর এ বিষয়ে স্পষ্ট করে বলেছে, “কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে যে মাইলস্টোনের ঘটনায় বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে পুনরায় জানাচ্ছি, এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান ছিল, যা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।” আইএসপিআর জানিয়েছে, গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর চীনের তৈরি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুলের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এ ঘটনায় ২৭ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায়। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে উদভ্রান্ত মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.