Saturday, July 19, 2025

কুষ্টিয়ায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করল বাবা

কুষ্টিয়ার ভেড়ামারায় আইনুন নাহার আনিতা (২৬) নামে এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মো. আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মা মোছা. তাসলিমা খাতুন তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত ১২ জুলাই ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। গত সোমবার (১৪ জুলাই) দুপুরে আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করেছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের কারণে গত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতেন। ১২ জুলাই তিনি মহিনের সংসারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন তার মেয়ের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে আনিতার মা তাসলিমা খাতুন তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তাসলিমা খাতুন বলেন, “আমি আমার মেয়ের আড়াই বছরের ছেলেকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিবের নামাজের আগে বাড়ি ফিরে আনিতাকে ডাকতে থাকি। ঘরে গিয়ে দেখি, ওড়না পেঁচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে। আমার স্বামী আমার মেয়েকে হত্যা করেছে। তার শাস্তি চাই।” এজাহারে তাসলিমা উল্লেখ করেন, আমির হোসেন পেশায় রাজমিস্ত্রি। তার বড় মেয়ে আনিতাকে ৭-৮ বছর আগে মওলাহাবাসপুর গ্রামের মো. প্রকাশের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়। এরপর আনিতা রামচন্দ্রপুর গ্রামের মহিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন। মহিনের অসংলগ্ন আচরণ ও মাদকাসক্তির কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া হতো। তাদের তিন বছরের একটি ছেলে ওহী রয়েছে। অশান্তির কারণে তাসলিমা তার মেয়ে ও নাতিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ১২ জুলাই বিকেলে দুপুরের খাবারের পর তাসলিমা ওহীকে নিয়ে মাঠে ছাগল চরাতে যান, বাড়িতে আনিতা ও আমির থাকেন। বিকেল ৫টায় ফিরে তিনি আনিতাকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখেন। সন্ধ্যা ৭টায় দেখেন তার গলায় ওড়না পেঁচানো। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৭:৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসলিমার ধারণা, আমির আনিতার দ্বিতীয় বিয়ের অশান্তির কারণে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন। ভেড়ামারা থানার ওসি মো. আবদুল রব তালুকদার বলেন, “আমির হোসেনকে তার মেয়ে আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী ৩০২ ধারায় মামলা দায়ের করেছেন।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.