রংপুর, ৩০ জুলাই ২০২৫ – ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে ১০০০-১২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।