কলকাতার যাদবপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ সম্প্রতি বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি কীভাবে ভারতীয় নাগরিকত্বের এই প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। তবে তিনি বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন। সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময় তিনি ভিন্ন ঠিকানা দিয়েছিলেন, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়।
তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে পুলিশ একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং একটি বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে। তারা এখন খতিয়ে দেখছে, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। এ বিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানতে খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শান্তার কর্মজীবন শুরু। বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি। অংশ নিয়েছেন একাধিক বিউটি কনটেস্টে। জানা যায়, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক হয়। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’-তে কাজ করেছেন বলে জানা গেছে, যেখানে পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.