Wednesday, July 30, 2025

শিবচরে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

মাদারীপুরের শিবচরে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে হায়দার মুন্সি (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ‘হযরত আলী বেপারি কান্দি’ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউনুস মুন্সি ও শাহাবুদ্দিন বেপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে ইউনুস মুন্সি ও তার ছেলে হায়দার মুন্সিসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে গেলে প্রতিপক্ষ শাহাবুদ্দিন বেপারী ও তার লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় হায়দার মুন্সিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পরিবারের লোকজন হায়দারকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী (সুমন) বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.