পটুয়াখালীর দশমিনা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কাছ থেকে ৮৪ হাজার ৬২৫ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে দশমিনা ছাত্রদলের মানবিক সংগঠনের উদ্যোগে তাকে গোসল করানোর সময় তার কাছ থেকে এই টাকা পাওয়া যায়।জানা যায়, গত ৫ থেকে ৬ মাস ধরে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর দশমিনা সদর ইউনিয়ন পরিষদের নিচে এরশাদ হোসেনের চায়ের দোকানে দিন-রাত অবস্থান করছিলেন। তিনি সারাদিন মানুষের সঙ্গে কথা না বলে চুপচাপ বসে থাকতেন। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে তিনি শুধু বলতেন, তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষকাঠালীতে। তিনি সাধারণ কোনো খাবার খেতেন না। তার খাবারের মেনু ছিল ভালো মানের মাঠা, এক প্লেট ভাত, দশ প্লেট গরুর মাংস, দশ পিস মাছ, এবং দশ পিস মুরগির রোস্ট। এসব খাবার তিনি কেবলমাত্র নির্দিষ্ট একজনের কাছ থেকেই গ্রহণ করতেন। তার শরীরে সবসময় মোটা কাপড় এবং মাথায় লম্বা, জট পাকানো চুল থাকত।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দশমিনা ছাত্রদলের মানবিক সংগঠনের উপদেষ্টা আবুল বশার তাকে চুল কেটে, গোসল করিয়ে, ভালো জামা-কাপড় পরিয়ে এবং তার চাহিদা অনুযায়ী খাবার খাওয়ান। এ সময় তার কাছে থাকা দুটি বস্তা থেকে ৮৪ হাজার ৬২৫ টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া টাকা দশমিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের মানবিক সংগঠনের উপদেষ্টা আবুল বশার বলেন, “বিকেল সাড়ে ৩টার দিকে আমরা তার কাছে গিয়ে তাকে গোসল করাই এবং খাবারের ব্যবস্থা করি। এ সময় তার কাছ থেকে টাকাগুলো পাই। পরে আমরা নগদ টাকাসহ তাকে থানায় হস্তান্তর করেছি।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “আমি খুলনায় ছিলাম, তবে খোঁজখবর নিয়ে বিষয়টি দেখব।”
Wednesday, July 30, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য