Saturday, July 19, 2025

কক্সবাজারে এনসিপির জুলাই পদযাত্রা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে পুলিশ ও র‌্যাব উপস্থিতি

কক্সবাজার, ১৯ জুলাই ২০২৫: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারে তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

শহরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে বেলা দেড়টার দিকে লালদীঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পৌঁছান এনসিপির নেতারা। সেখানে জনসমাবেশে তাঁরা বক্তব্য দেবেন। সকাল থেকে টেকনাফ, উখিয়া, রামুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন। তাঁদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। কর্মসূচিতে নেতা-কর্মীরা ‘কথায় কথায় বাংলা ছাড়/বাংলা কি তোর বাপ–দাদার’, ‘ক্ষমতা, না জনতা/জনতা, জনতা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন। এনসিপির নেতাদের স্বাগত জানাতে শহরে একাধিক তোরণ ও ব্যানার টাঙানো হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন বলেন, জনসমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হতে পারে। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, ঈদগাঁও, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিচ্ছেন। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এনসিপির পদযাত্রা চলছে। গোপালগঞ্জের মতো পরিস্থিতি যেন কক্সবাজারে না ঘটে, সে জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে। *ছবি: শনিবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির নেতা-কর্মীরা। সূত্র: প্রথম আলো*

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.