ঢাকা, ২২ জুলাই, ২০২৫ – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এ তথ্য জানান।
সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে শত শত শিক্ষার্থী জমায়েত হতে শুরু করেন। বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় তারা ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত ক্ষমা, নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, বিমানবাহিনীর পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ বিমান চালু এবং প্রশিক্ষণ ব্যবস্থা ও এলাকা মানবিক ও নিরাপদ করা।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।