যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বুধবার, ৩০ জুলাই ২০২৫, তিনি এ ঘোষণা দেন। আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যে এই নতুন শুল্কনীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প আরও বলেছেন, ১ আগস্ট থেকে ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে। তবে দণ্ডের ধরন বা কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি।