Tuesday, July 22, 2025

বাধার মুখে ফের মাইলস্টোনে দুই উপদেষ্টা

প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উত্তরার মাইলস্টোন কলেজ থেকে পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টায় বাইরে বের হয়ে সড়কে বাধার মুখে পড়ে দুই উপদেষ্টার গাড়িবহর। এরপর তারা আবারও মাইলস্টোন কলেজে ফেরেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন-৫ এ আসার পথে আসিফ নজরুলের পথরোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। ভবন-৫ এ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন দুই উপদেষ্টা। বাইরে ক্ষতিপূরণসহ নানা দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি পাহারায় ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এ সময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সে সময় আসিফ নজরুল বলেন, “আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.