Tuesday, July 22, 2025

রণক্ষেত্রে পরিণত সচিবালয়, গেট ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে সচিবালয়ের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেওয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর ফাইটার জেট বিধ্বস্তের ঘটনার প্রতিবাদে এবং এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতের নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।

সচিবালয়ের কয়েকজন কর্মচারী-কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছেন এবং স্বরাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রণালয়ের সামনে ভাঙচুর চালিয়েছেন। তবে শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বলা হয়েছিল সচিবালয়ে গিয়ে দাবি জানাতে। তারা জানান, এক নম্বর গেট খুলে দেয়া হয়েছিল। উত্তেজনাকর পরিস্থিতির কারণে তারা একটি গাড়ি ভাঙচুর করেছেন। লালবাগ মডেল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, “হাসিনা সরকারের আমলে যেভাবে পুলিশ ছাত্রদের পিটিয়েছে, আজকেও সেই একইভাবে আমাদের পেটানো হয়েছে। আমাকে বন্দুকের বাট দিয়ে পিটিয়েছে পুলিশ। পা থেঁতলে দেয়া হয়েছে।” ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সাইমুন বলেন, “সচিবালয়ের গেটের ভেতরে সুকৌশলে ছাত্রদের ঢুকিয়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। সচিবালয়ের কর্মচারীরা পর্যন্ত ছাত্রদের পিটিয়েছেন। অনেক শিক্ষার্থী আহত হয়েছে।” ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, “ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আলোচনার জন্য ডেকে নিয়ে অমানবিকভাবে পিটিয়েছে পুলিশ।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু পরপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.