Tuesday, July 22, 2025

ইসরায়েলকে ইইউ’র কঠোর সতর্কবার্তা: গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা ‘অগ্রহণযোগ্য

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, ‘গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি চালানো এবং হত্যার ঘটনাকে তীব্রভাবে নিন্দা করে ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ইইউ’র পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস এই ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের উদ্দেশে কালাস বলেন, “আমি আজ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সঙ্গে ফোনে কথা বলেছি। আমি তাকে গাজায় সংঘাত ইস্যুতে ইইউ’র অবস্থান স্পষ্ট করে বলেছি যে, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা বা তাদের লক্ষ্য করে গুলি চালানো আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি।” তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে। অন্যথায়, আমাদের হাতে সব ধরনের বিকল্প রয়েছে।” ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও কালাসের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার এক্সে তিনি বলেন, “গাজার যে চিত্র আমরা দেখছি, তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। গাজার বেসামরিক মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ দুর্ভোগের মধ্যে রয়েছে। এটি এখন বন্ধ হওয়া উচিত।” ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে গাজার ফিলিস্তিনিরা তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত ৫৯ হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দেড় লাখ মানুষ আহত হয়েছে। ইসরায়েলি সেনারা গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এবং যে সামান্য ত্রাণবাহী গাড়ি প্রবেশের অনুমতি পাচ্ছে, সেগুলোর কাছে ত্রাণ নিতে আসা মানুষের ওপর গুলি চালানো হচ্ছে।
গত কয়েক মাসে এমন একাধিক ঘটনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র নিন্দা জানালেও, ইসরায়েল এতে কর্ণপাত করেনি। এবার এই ইহুদিশাসিত ভূখণ্ডের ঘনিষ্ঠ মিত্র ইইউ কঠোর সতর্কবার্তা দিয়েছে

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.