চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে তার স্ত্রী রিমা আক্তারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন—রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন (কালা মিয়া) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত জয়নাল চট্টগ্রাম নগরীর হালিশহরে ফলের ব্যবসা করতেন। পরকীয়ার জেরে তার স্ত্রী রিমা আক্তার তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুমের সহায়তায় তাকে হত্যা করেন। এরপর তারা মরদেহ পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে এবং সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর রিমা আক্তার ও শাহাদাত হোসেন কাইয়ুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর সীতাকুণ্ড থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল বলেন, বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.