রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গত ৮ জুলাই সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৩ আগস্ট, ২০২৫) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, ‘বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘সারা দেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালেবুর রহমান জানান, ‘রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
এছাড়া, যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.