বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের কাছে দলের প্রতীক ধানের শীষে ভোট চেয়েছেন। তিনি বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।”
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জাতীয় ছাত্র সমাবেশে তরুণ ভোটারদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।
ছাত্রদলের নেতাকর্মী ও দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি তিনি বলেন, “ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান আছে। মন দিয়ে শোনো কী আহ্বান জানাতে চাই, তারপর তা ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ ভোটারদের কাছে। আমার আহ্বান হলো– ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’”