ঢাকা, ০৩ আগস্ট, ২০২৫: আজ সন্ধ্যা ৬:১০ ঘটিকার দিকে ভাটারা থানাধীন কোকাকোলা মোড় সংলগ্ন বারিধারা, জে-ব্লকের হাউজ নং-৪৬ এর কাছে একটি ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তিনটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা কোকাকোলা মোড় থেকে ভাটারা থানার দিকে যাওয়ার সময় ককটেলগুলো নিক্ষেপ করে। অবিস্ফোরিত ককটেল দুটি দেখতে "জর্দার কৌটায় কালো রঙের টেপ প্যাঁচানো" মনে হয়।
ঘটনার পরপরই ভাটারা থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। অবিস্ফোরিত ককটেল দুটির চারপাশ কাঠের টুকরা দিয়ে চিহ্নিত করে রাখা হয়।
উল্লেখ্য, রাত ৭:০০ ঘটিকার দিকে বোম ডিস্পোজাল ইউনিট এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।