রোববার (১৭ আগস্ট ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার (বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার এলাকায় মনিরুল ইসলাম (৩৪)-এর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা) জব্দ করা হয়। এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে আরেক ব্যক্তিকে আগমনী টার্মিনালে আটক করা হয়, যার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”