Thursday, August 14, 2025

৬০ কোটি টাকার অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা করছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ ও ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয় মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।
অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উপায়ে এই সম্পদ অর্জন করেন। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগে ৫৪ কোটি ৪০ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা ব্যয় করেন। এ ছাড়া, তাঁর নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.