২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।