Monday, August 18, 2025

দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সপ্তাহ সোমবার থেকে রবিবার পর্যন্ত উদযাপিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে। মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সারা দেশে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ১৯ আগস্ট সকাল ৮:৩০টায় মানিক মিয়া এভিনিউয়ে র্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে ‘মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনাসভা। ২৩ আগস্ট সকাল ১০টায় মৎস্য ভবনে মৎস্যজীবী, মৎস্যচাষি, জেলে এবং আড়তদারদের সঙ্গে মতবিনিময়সভা ও ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা। ২৪ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের সমাপ্তি হবে। **বিভাগ**: জাতীয়

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.