রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ নামক অনুষ্ঠানটি ব্যাহত হয়েছে। জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্টসেল নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গালিবের পাঠানো একটি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইংরেজিতে লেখা এই ই-মেইলে গালিব আর্টসেলকে উদ্দেশ্য করে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার দিন, যা জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। “জুলাই ৩৬: মুক্তির উৎসব” শিরোনামে কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য প্রদর্শন।’
উল্লেখ্য, এই অনুষ্ঠানটি গত ৫ আগস্ট হওয়ার কথা ছিল। এ জন্য আম্মার ৭৬ লাখ টাকা অনুদান সংগ্রহে বিভিন্ন দপ্তর ও সংস্থায় চিঠি দেন। এর কয়েকটি চিঠি ফাঁস হলে সমালোচনার মুখে পড়লে কনসার্ট স্থগিত করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আম্মার ঘোষণা দেন, শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে।