মাহির ফেসবুক পেজের পোস্টটিতে রিয়েক্ট করেছেন ৫৩ হাজারের বেশি মানুষ, আর পোস্টটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি। ছবিগুলোতে ইতিবাচক-নেতিবাচক বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।’
সবশেষ মাহি লিখেছেন, ‘প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’
বিষয়টি নিয়ে মাহির সঙ্গে কথা হয় অভিনেত্রী বলেন, ‘এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী মন্তব্য করব। সবার দৃষ্টিভঙ্গি তো আর আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ (হাসি)।’
মাহি জানিয়েছেন, ছবিগুলো ‘সুইট কলিগ’ নাটকের। সকাল আহমেদ পরিচালিত নাটকটির শুটিং শেষ করেছেন কদিন আগেই।