মঙ্গলবার (১২ আগস্ট) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ গড়ে।
ওপেনার নাইম শেখ ২৯ বলে ৩৬ এবং আফিফ হোসেন ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। আফিফ আহত হয়ে অবসর নেয়ার পর অধিনায়ক নুরুল হাসান সোহানের অপরাজিত ১৩, ইয়াসির আলি চৌধুরীর অনবদ্য ৩০ এবং মৃত্যুঞ্জয় চৌধুরির ১৮ রানের উপর ভর করে বাংলাদেশ প্রতিযোগিতামূলক স্কোর গড়ে।
দ্বিতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন অস্ট্রেলিয়ায় রয়েছে। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে তারা।