যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৪তম স্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) তথ্যের ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া একই অবস্থানে রয়েছে।
গত ১৯ বছর ধরে হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রতি তিন মাস অন্তর বিশ্বের পাসপোর্টের শক্তি নির্ধারণ করে এই সূচক প্রকাশ করে আসছে। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ২২৬টি গন্তব্যের মধ্যে ৩৯টিতে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করা হয়েছে।
- ভানুয়াতু