Friday, August 22, 2025

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নগরের অশোকতলা বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. সায়েম (২৪) অশোকতলা এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আমিনুল ইসলামের ছেলে। রংপুরের বাসিন্দা আমিনুল কুমিল্লা নগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় একটি সূত্র জানায়, সায়েম ও তার সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাঝে মাঝেই চাঁদা সংগ্রহ করত। এ ছাড়া চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও সে জড়িত ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সায়েম বিসিকের ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে চাঁদার জন্য যায়। এ সময় ফ্যাক্টরির লোকজন তাকে মারধর করে ভবনে আটকে রাখে। সায়েমের সঙ্গীরা সেখানে গিয়ে হট্টগোল করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে আবার সায়েমকে মারধর করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সায়েমের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হলে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর ওই কোম্পানির লোকজন পলাতক রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা বলছে, সে ওই এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.