চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীতে জনবসতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় চসিকের সীমানা সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫) আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ২ নম্বর বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরে এসে কাজ করছেন এবং ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত। কিন্তু এই অঞ্চলগুলো কর্পোরেশনের আওতার বাইরে থাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “এর ফলে অর্থনৈতিক সম্প্রসারণ সীমিত হচ্ছে, যার কারণে আমরা উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছি। এটি আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ। যদি আমরা দেশকে ভালোবাসি, চট্টগ্রামকে ভালোবাসি, তবে এই নগরীকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলি ও আনোয়ারার কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “অতীতে আমরা সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছি। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে তাদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি, এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.