Tuesday, August 19, 2025

ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় খাগড়াছড়িতে যুবককে পিটিয়ে জখম করলেন পুলিশের এসআই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

জখম যুবক ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি কেবল ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের কর্মচারী। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ফাঁড়ির সামনে অবস্থান নেন। পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইসমাইলের অভিযোগ, তিন দিন আগে মেরুং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নাজমুল হাসান তাঁর কাছে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চান। ইসমাইল বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা বলে চলে যান। মঙ্গলবার বিকেলে ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে ডেকে নেওয়া হয়। প্রথমে মোটরসাইকেল চুরির অভিযোগ আনা হয়, এবং পরে উপপরিদর্শক নাজমুল হাসান তাঁকে বেধড়ক পেটান। এতে তাঁর দুই হাতে গুরুতর জখম হয়। মারধরের বিষয়ে জানতে চাইলে উপপরিদর্শক নাজমুল হাসান অভিযোগ অস্বীকার করেন এবং এ বিষয়ে বেশি কিছু বলতে রাজি হননি। খাগড়াছড়ির দীঘিনালায় যুবককে পিটিয়ে জখম করার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘অভিযুক্ত উপপরিদর্শক নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত ইসমাইলের চিকিৎসার দায়িত্বও পুলিশ নিয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।’

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.