Tuesday, August 19, 2025

জামালপুরে বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে বিক্ষোভ, আধা বেলা হরতাল ডাক

জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বন্ধের দাবিতে দলটির একাংশের নেতা-কর্মীরা আধা বেলা হরতালের ডাক দিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হরতালের সমর্থনে শহরের দয়াময়ী এলাকায় মশাল মিছিল করেছেন তাঁরা। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা শহরে আতঙ্ক ছড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বকুলতলা থেকে শুরু হয়ে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় রাস্তায় আগুন ধরিয়ে সম্মেলন বন্ধের দাবিতে স্লোগান দেন নেতা-কর্মীরা। কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি মূল শহরের দিকে ফিরে যায়। এর আগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়। মিছিল থেকে আগামী শনিবারের সম্মেলন বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়। শামীম আহমেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। কিন্তু এখানে এসব মানা হয়নি। মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে সম্মেলন আমরা মানি না। শনিবারের সম্মেলন বন্ধের দাবিতে আগামীকাল হরতাল ডাকা হয়েছে।’ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার (শামীম) বলেন, ‘সম্মেলন যথাসময়ে হবে। আজকের ঘটনা নিয়ে আমরা নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছি। আলোচনার পর আইনগত ব্যবস্থার বিষয়ে বলতে পারব। তবে সম্মেলন করব।’ জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সল মো. আতিক বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী শনিবার জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বেলটিয়া এলাকার এক মাঠে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.