Wednesday, August 6, 2025

আপত্তি থাকলেও বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার ২৮ দফাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি

কুমিল্লা, ৬ আগস্ট ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফাকে কিছু আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর জাতীয় স্বার্থে সাধুবাদ জানিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘যারা বিএনপিকে সমালোচনা করেন, তাদের অনুরোধ করব, রাজনীতির মাঠে আসুন এবং নিজেদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে; আপনাদের যা আছে তা নিয়ে জনগণের পাশে আসুন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন। মনে রাখবেন, শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।’

তিনি আরও বলেন, ‘বিগত চারটি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর মানুষ একটি নির্বাচনের জন্য আশায় বুক বেঁধে অপেক্ষা করছে। আমরা আশা করব, প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এ ঘোষণাকে সাধুবাদ জানাই।’ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতারা।
পরে বিজয় র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.