লালমনিরহাটের হাতীবান্ধায় নদী থেকে অটোচালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি ছোট সতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, “নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাটে পাঠানো হবে।”