নীলফামারীর কিশোরগঞ্জে কানাডার ভিসা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাতজনের কাছ থেকে ৮২ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত যুবকের নাম শেখ আরাফাত হোসেন লাভলু মিয়া (২৫)। তিনি কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারীপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, লাভলু মিয়া ও তার সহযোগীরা ‘Arafat Tours & Travels’ নামে একটি ফেসবুক আইডি ও বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে ভুক্তভোগীদের কানাডায় চাকরি ও ভিসার প্রলোভন দেখান। ২০২৪ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা ভুয়া জব অফার লেটার, ওয়ার্ক পারমিট ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে বিকাশের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগীদের মধ্যে একজন মোহাম্মদ ফরহাদ সরকার (৪২), মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাতকাহনিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিনি নিজেসহ আরও ছয়জন এই প্রতারণার শিকার হয়েছেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জে অভিযান চালায় ডিবি। অভিযানে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নঘরের তোশকের নিচ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.