মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সফর সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে বাংলাদেশি কর্মীদের সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা, জ্বালানি, বাণিজ্য, উচ্চশিক্ষা, হালাল খাদ্য উৎপাদন, নীল অর্থনীতি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণ।
সফরকালে সমঝোতা স্মারক (এমওইউ) এবং নোট আকারে বেশ কিছু সহযোগিতা দলিল স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.