রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং তাঁর দুই ছেলে কাওসার আহমেদ ও মেহেদী হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, রফিকুল ইসলাম ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভুয়া বন্ধক রেখে সিলভার ফুড ইন্ড্রাস্টিজের অনুকূলে এক হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদক আদালতকে জানায়, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবদুল বাতেন ও তাঁর পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে তারা। শুনানি নিয়ে আদালত তাঁদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার আদেশ দেন।