| ছবি: গ্রেপ্তার মো. আতাউল (পুলিশের সৌজন্যে) |
চট্টগ্রামের হালিশহরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে খুন হয়েছেন কলেজছাত্র ওয়াহিদুল হক ওরফে সাব্বির (১৮)। ‘পাইথন’ নামের একটি কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য চারটি অটোরিকশায় এসে তাঁকে পিটিয়ে আহত করেন। গ্যাংটির নেতা মো. আতাউল (২২) ওয়াহিদুলের পেটে ছুরিকাঘাত করেন। ছয় দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।
গত ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওয়াহিদুল নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, এক কিশোরকে মারধরের প্রতিশোধ নিতে পাইথন গ্যাং ওয়াহিদুলের ওপর হামলা চালায়। নিহত ওয়াহিদুল ‘বিংগু গ্রুপ’ নামে একটি কিশোর lগ্যাংয়ের সদস্য ছিলেন। হামলাকারীদের বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে।
জরিপে আরও জানা যায়, চট্টগ্রামের স্কুলগুলোতে অনুপস্থিত ৫৪% শিক্ষার্থীর বেশির ভাগই অপরাধে জড়িয়ে পড়েছে। পর্নোগ্রাফি, সাইবার অপরাধ, ছিনতাই, চুরি, মাদক সেবন ও কেনাবেচা এবং অনলাইন জুয়ার মতো অপরাধে তারা জড়িত, বিশেষ করে স্কুলের সময়ে। এটি নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কিশোর গ্যাংয়ের উত্থানের অন্যতম কারণ।