| কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত |
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির বার্তাসংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্নামার তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশি প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
একেপিএস আরও জানায়, আটককৃতরা পর্যটন ভিসায় এসে সম্ভবত ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করার এবং থাকার পরিকল্পনা করেছিলেন।