Sunday, August 31, 2025

১৩ বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়ায় মুন্সীগঞ্জে বাবা ও জামাই গ্রেফতার

মুন্সীগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫: মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগে তার বাবা সোলেমান খান ও স্বামী আলম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে শ্রীনগর উপজেলার আরধীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, কয়েক বছর ধরে মেয়ের বাবা সোলেমান খানের সঙ্গে তার স্ত্রীর পরিবারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এ কারণে মেয়ে ও তার মা নুপুর বেগম শ্রীনগর উপজেলার বাসাইলভোগ গ্রামে মেয়ের নানার বাড়িতে থাকতেন। গত ২২ আগস্ট সোলেমান খান কৌশলে তার মেয়েকে নিজ বাড়ি আরধীপাড়া গ্রামে নিয়ে আসেন এবং ওই রাতেই তাকে জোরপূর্বক প্রতিবেশী দানেশ ফকিরের ছেলে আলম ফকিরের সঙ্গে বিয়ে দেন। মেয়ের মা নুপুর বেগম জানান, তার অজান্তে তার স্বামী ১৩ বছরের নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেন। তিনি বলেন, “পাঁচ দিন আগে আমার মেয়ের অসুস্থতার খবর পেয়ে ডাক্তার দেখানোর কথা বলে তাকে আমার বাড়িতে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে খুবই অসুস্থ।” শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান জানান, মেয়ের মা নুপুর বেগমের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে আলম ফকির এবং সহযোগিতার অভিযোগে সোলেমান খানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মেয়ের সৎমাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.