Sunday, August 31, 2025

এনসিপির ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কাউন্সিল গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠন করেছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন: মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, এবং আলাউদ্দীন মোহাম্মদ।

এছাড়া, কাউন্সিলে রয়েছেন ফরিদুল হক, মো. ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, ডা: মো: আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস এবং মো. রাসেল আহমেদ প্রমুখ।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.