Sunday, August 31, 2025

অসহায়ত্বের কথা তুলে ধরে কাঁদলেন চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম, ৩১ আগস্ট ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলার ঘটনায় প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

রোববার দুপুর ৩টার দিকে চবির মেডিকেল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে কান্নারত অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চিটাগাং মেডিকেলে ৪-৫টা গাড়ি পাঠিয়েছি। সেখানে ৫ শতাধিক শিক্ষার্থী আহত আছে।”

তিনি আরও বলেন, “আমরা কোন জগতে আছি? ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে ছাত্রদের মারধর করছে। পুলিশ নাই, কোনো কিছু নাই। আমরা সিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, দুই ঘণ্টা চলে গেছে এখনো এখানে কেউ আসে নাই।” উল্লেখ্য, শনিবার রাতে একটি বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা সমাধানের চেষ্টা করতে গিয়ে রোববার স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন উপ-উপাচার্য কামাল উদ্দিন। গুরুতর আহত অবস্থায় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে মেডিকেলে আনা হয়। এছাড়া উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানও আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামদা দিয়ে ছাত্রদের কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় বাসা ও মেসে থাকা শিক্ষার্থীদের ঘরের দরজা ভেঙে ঢুকে মারধরের অভিযোগও উঠেছে। এছাড়া আহত করে একতলার ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসারকে ফোন করলে তিনি কল কেটে দেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.