Sunday, August 31, 2025

শোয়ার ঘরে মা-মেয়ের মরদেহ, স্ত্রীসহ ছেলে আটক

কুমিল্লা নগরীতে শোয়ার ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। শিল্পী স্বামী পরিত্যাক্তা ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তারের সাথে ছেলে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। রোববার দুপুরে হঠাৎ করে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছেলে শাহীন ও তার স্ত্রী লাকী আক্তারকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং শাহিন ও লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে দুজনের মৃত্যু ঠিক কখন হয়েছে, কীভাবে হয়েছে সেটি জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.